শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

১ সপ্তাহ স্থগিত ইন্দোনেশিয়ার ফুটবল লিগ

খেলা ডেস্ক   |   রবিবার, ০২ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ১০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

ইন্দোনেশিয়ার একটি ফুটবল স্টেডিয়ামে পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষের পর পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৪ জনে। ম্যাচ শেষে সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর পদদলিত হয়ে প্রাণহানির এই ঘটনা ঘটে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে দেশটির ফুটবল লিগই এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও ইন্দোনেশিয়ান পুলিশের বিরুদ্ধেও ফিফার নিয়মাবলি ভাঙার অভিযোগ সামনে আসছে।

শনিবার রাতে পূর্ব জাভার মালাং শহরে কানজুরুহান ফুটবল স্টেডিয়ামে আরেমা এফসি প্রতিদ্বন্দ্বী পারসেবায়া সুরাবায়ার কাছে হেরে যাওয়ার পর পরাজিত দলের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ম্যাচের আরেমা এফসি হেরে যাওয়ার পর কয়েক হাজার সমর্থক মাঠে ঢুকে পড়ে এবং এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় দু’জন পুলিশ সদস্য নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ছোড়ে।

পূর্ব জাভার পুলিশ প্রধান নিকো আফিনতা জানান, দাঙ্গাকারীদের মাঠ থেকে গ্যালারিতে ফেরত পাঠাতে পুলিশ টিয়ার শেল ছুড়তে শুরু করে। এ সময় হুড়োহুড়িতে অনেকে পদদলিত হয় এবং সেখানে দমবন্ধ করা একটি পরিস্থিতির তৈরি হয়।

এই ঘটনার দায়ী হিসাবে অভিযোগ উঠছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধেই। প্রথমত, ফিফার নিয়মে পরিস্কার বলা রয়েছে, কোনও পরিস্থিতিতেই ভিড় নিয়ন্ত্রণ করার জন্য কাঁদানে গ্যাস বা গুলি চালানো যাবে না। এই নিয়মের বিষয়ে আদৌ স্থানীয় পুলিশ জানত কিনা, তা নিয়েই উঠছে প্রশ্ন। যদিও এই বিষয়ে মুখ খুলতে রাজি হয়নি পূর্ব জাভার পুলিশ।

ইন্দোনেশিয়ার নিরাপত্তামন্ত্রী মাহফুদ মহম্মদ বলেন, স্টেডিয়ামে ৩৮ হাজার দর্শক আসন রয়েছে। কিন্তু এই ম্যাচের জন্য বিক্রি করা হয় ৪২ হাজার টিকিট। ইন্দোনেশিয়ার ক্লাব ফুটবলের ম্যাচ ঘিরে অনেক আগেই এরকম অশান্তির ঘটনা ঘটেছে।

ইন্দোনেশিয়ার ক্রীড়া মন্ত্রী জইনুদ্দিন আমালি জানান, ফুটবল ম্যাচে নিরাপত্তা আরও কড়া করতে হবে। তার জন্য প্রয়োজন পড়লে দর্শকশূন্য স্টেডিয়ামেও খেলানো হতে পারে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office