শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

ঠাকুরগাঁওয়ে সাফজয়ী সোহাগী ও স্বপ্নাকে গণসংবর্ধণা

খেলা ডেস্ক   |   শনিবার, ০১ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

নেপালকে হারিয়ে প্রথমবারের মত সাফ নারী চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল বিজয়ী দলের সদস্য সোহাগী কিসকু ও স্বপ্না রানীকে গণসংবর্ধণা দিয়েছেন জেলা প্রশাসন ঠাকুরগাঁও।

শনিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়। গণসংবর্ধনায় জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থাসহ জেলার বিভিন্ন ক্রীড়া, সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো তাদের উষ্ণ অভ্যর্থনা প্রদান করেন। এ সময় তাদের জেলা প্রশানের পক্ষ থেকে ৫০ হাজার টাকা ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ২৫ হাজার টাকা প্রদান করা হয়।

সকালে নিজ বাড়ি থেকে ঢাক ঢোলের সুরে গাড়ি বহর করে তাদেরকে আনা হয় গণসংবর্ধনায়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও এক আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি সাদেক কুরাইশী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু প্রমুখ।

অভ্যর্থনা ও গণমানুষের এমন ভালবাসা পেয়ে সোহাগী ও স্বপ্না বলেন, এমন একটি দিন আমাদের জীবনে আসবে আমরা কখনো ভাবতে করতে পারিনি। এত বেশী ভালোবাসা পাচ্ছি বলার মত নেই। আমরা ঠাকুরগাঁওবাসীর কাছে কৃতজ্ঞ। বিশেষ করে কৃতজ্ঞতা জানাই আমাদের তাজুল স্যারের প্রতি। যিনি আমাদের এখানে আসতে সাহায্য করেছেন। তিনি এমন উদ্যোগ গ্রহণ না করলে হয়তো আজ এত ভালবাসা পেতাম না। সেই সাথে যারা আমাদের কোচ ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা আশা রাখছি এ সংবর্ধনা আমাদের অনুপ্রাণিত করবে। আমরা আশা করি সৃষ্টিকর্তার রহমতে একদিন বিশ্বকাপ খেলব।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office