শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

সার্বিয়া ম্যাচের আগে নেইমারের চুলে নতুন ছাঁট

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

চুলের নতুন সব স্টাইলের জন্য বরাবরই খবরের শিরোনামে আসেন নেইমার। গত বিশ্বকাপে নুডুলস হেয়ারকাটিং নিয়ে হাজির হয়েছিলেন। তার সেই চুলের ছাঁট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এবারও সেই পথেই হাঁটলেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। সার্বিয়ার বিপক্ষে আজ মাঠে নামার আগে চুলে নতুন ছাঁট দিয়েছেন নেইমার।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, তুরিনে বিশ্বকাপের ক্যাম্প শেষে কাতারের বিমান ধরার আগে চুলে নতুন ছাঁট দিয়েছিলেন নেইমার–ভিনিরা। কিন্তু নেইমার হয়তো সেই ছাঁটেও সন্তুষ্ট হতে পারেননি। তাই বিশ্বকাপে মাঠে নামার আগে গতকাল আবারো নরসুন্দরের কাছে ধরনা দেন ব্রাজিল তারকা।

নতুন ছাঁটে নেইমার
নেইমারের এই নতুন চুলের ছাঁট ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তার ব্যক্তিগত হেয়ার স্টাইলিস্ট নারিকো। আসল নাম দেইলসন দস রেইস হলেও তিনি নারিকো নামেই পরিচিত। নেইমারের পাশে দাঁড়িয়ে একটি ছবি তুলে নিজের পোস্টে নারিকো লিখেছেন, ‘আস্থা রাখার জন্য ধন্যবাদ নেইমার। এই মুহূর্তের সঙ্গী হতে পেরে গর্ব বোধ করছি। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম দিন। ঈশ্বর তোমার ব্রাজিল দলের সহায় হউন।’

রাশিয়া বিশ্বকাপের মত কাতারেও নিজের ব্যক্তিগত হেয়ার স্টাইলিস্টকে নিয়ে গেছেন নেইমার। ২০১৫ সাল থেকে নেইমারের সঙ্গী এই নারিকো।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office