শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

কষ্টে ক্রিকেট ছাড়তে চেয়েছিলেন শাহিন আফ্রিদি

খেলাধূলা ডেস্ক   |   বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

ইনজুরি লেগে আছে শাহিন আফ্রিদির। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলতে গিয়ে হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন তিনি। ওই ইনজুরি কাটিয়ে মাঠে ফেরেন টি-২০ বিশ্বকাপে। ছন্দে ফিরতে ফিরতে আবার ইনজুরিতে ধাক্কা লাগে তার। বিশ্বকাপ ফাইনালে হ্যারি ব্রুকের ক্যাচ নিতে গিয়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন তিনি।

ওই ইনজুরি কাটিয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফিরতে যাচ্ছেন পাকিস্তানের ২২ বছর বয়সী বাঁ-হাতি পেসার শাহিন। গত আসরের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের নেতৃত্ব দেবেন তিনি। নতুন ওই ফেরা নিয়ে পিসিবি ডিজিটালকে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সুস্থ হওয়ার প্রক্রিয়া এতো কঠিন ছিল যে, ক্রিকেট ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি।

শাহিন আফ্রিদি বলেন, ‘এমন সময় গেছে যে, আমি ক্রিকেট ছেড়ে দিতে চেয়েছি। সুস্থ হয়ে ফিরতে একটা মাসেলে উন্নতি আনার জন্য কাজ দেওয়া হয়েছিল। কিন্তু চেষ্টা করেও কোন উন্নতি আসছিল না। ওই পুনর্বাসন প্রক্রিয়ায় এমন হয়েছে যে, নিজের সঙ্গে নিজে বলেছি- অনেক হয়েছে আর না। এটা আমার দ্বারা আর সম্ভব না।’

শাহিন জানিয়েছেন, নিজেকে উৎসাহ দিতে ইউটিউবে তিনি তার বোলিং দেখেছেন। তার ভালো বোলিং, ভালো স্পেল দেখে নিজেকে উদ্বুদ্ধ করেছেন, ‘ইউটিউবে নিজের বোলিং দেখতাম, নিজেকে বলতাম- আমি কত ভালো বোলিং করেছি, এগুলো আমাকে উৎসাহ দিত। আমাকে পুনরায় কাজ করার সাহস দিত। ইনজুরির কারণে খেলতে না পারা একজন পেসারের জন্য খুবই হতাশার।’

পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিয়মিত নয়। আস্তে আস্তে বড় দলগুলো পাকিস্তান সফরে আসতে শুরু করেছে। অথচ ওই ইনজুরির কারণে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে পারেননি শাহিন আফ্রিদি। বিষয়টি হতাশার বলে উল্লেখ করেছেন শাহিন আফ্রিদি, ‘ইনজুরির কারণে হোম সিরিজ মিস করা খুব হতাশার। ইংল্যান্ডের বিপক্ষে সাতটি টি-২০ মিস করেছি। টেস্ট সিরিজ মিস করেছি। টেস্ট মিস করা ছিল বেশি হতাশার।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office