অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১ | প্রিন্ট | ২৭৬ বার পঠিত | পড়ুন মিনিটে
মেসির - এমবাপ্পে
প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে ১-১ গোলে ড্র করেও উয়েফা চ্যাম্পিয়নস লিগের (ইউসিএল) দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়ে গেল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।
কোনো গোল হজম না করলে প্রতিপক্ষের জালে অন্তত ৪টি গোল দিতে পারলে লিগে টিকে থাকার কথা ছিল বার্সার। এমন প্রায় অসম্ভব সমীকরণে সফল হননি মেসি।
ফ্রান্সের মাটিতে গড়তে পারেননি রেকর্ড। ম্যাচে উল্টো পেনাল্টি মিস করেছেন তিনি। তবে পেনাল্টি থেকে ঠিকই গোল করেছেন প্রতিপক্ষের সেরা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
আর বুধবার রাতে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের একমাত্র গোলটিও করেছেন এমবাপে। ম্যাচের ৩০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন তিনি।
এতে রেকর্ড গড়া হয়ে গেছে এ ফরাসি তরুণের। মেসির সামনেই এমবাপ্পে ভাঙলেন মেসির রেকর্ড।
বুধবার রাতে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে পিএসজির পক্ষে একমাত্র গোলটি করেছেন এমবাপ্পে। ম্যাচের ৩০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন তিনি।
আর এই গোলের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগে এমবাপ্পের গোলসংখ্যা গিয়ে দাঁড়ালো ২৫-এ।
ফলে ইতিহাসের সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে ২৫ গোলের রেকর্ড গড়লেন এমবাপ্পে।
এতদিন ধরে এ রেকর্ডটি ছিল আর্জেন্টাইন খুদেরাজ লিওনেল মেসির দখলে। ২২ বছর ২৮৬ দিন বয়সে ২৫ গোল করেছিলেন মেসি। বয়সের বিচারে এবার মেসিকে টপকে গেলেন এমবাপ্পে।
২২ বছর ৮০ দিন বয়সে ২৫ গোল করে ফেললেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের এই ফরাসি ফরোয়ার্ড। ২৩ বছরের আগে চ্যাম্পিয়নস লিগে ২৫ গোল করার রেকর্ড আর কারও নেই।
তথ্যসূত্র: টকস্পোটর্স