শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

মুস্তাফিজের ছবি দিয়ে দিল্লি জানাল ‘প্রস্তুত বেঙ্গালুরু’

স্পোর্টস ডেস্ক   |   বুধবার, ১২ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ১১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুস্তাফিজের ছবি দিয়ে দিল্লি জানাল ‘প্রস্তুত বেঙ্গালুরু’

সংগৃহীত ছবি

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) একদমই ভালো যাচ্ছে না দিল্লি ক্যাপিটালসের। এখন পর্যন্ত ৪ ম্যাচের সবকটিতেই হেরে গেছে ফ্র্যাঞ্চাইজিটি। আর তাই স্বাভাবিকভাবেই পয়েন্ট টেবিলেরও তলানিতে তারা। এদিকে, টানা তিন ম্যাচ ডাগআউটে বসে থাকার পর সর্বশেষ ম্যাচে একাদশে সুযোগ মেলে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের।

প্রথম ম্যাচেই তার সুযোগ ছিল দিল্লির ‘নায়ক’ হওয়ার। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি। গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজের শেষ ওভার ও ইনিংসের ১৯তম ওভারে খেয়েছেন ২ ছক্কা। এ আসরে দিল্লির প্রথম জয় পাওয়ার সম্ভাবনা মূলত সেখানেই শেষ হয়ে যায়।

যদিও টাইগার পেসারই দিল্লিকে ম্যাচে ফিরিয়েছিলেন। নিজের করা তৃতীয় ওভারে ওয়াইড ইয়র্কারে মুস্তাফিজ বিদায় করেছিলেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মাকে। ৬৫ রানে ব্যাট করা রোহিত টিকে গেলে ম্যাচ শেষ ওভার পর্যন্ত যেত কি না, সেটাই সন্দেহ। এর আগের ওভারেও দুর্দান্ত বোলিং করেছিলেন মুস্তাফিজ। দিয়েছিলেন মাত্র ২ রান। তবে নিজের করা প্রথম ওভারে ১৩ রান খরচা করেন ফিজ। আর শেষ ওভারে হজম করেন দুই ছক্কা।

মুম্বাইয়ের বিপক্ষে টান টান উত্তেজনার সেই ম্যাচে হারের পর ঘুরে ফিরে আসছে মুস্তাফিজের সেই দুই ছক্কার মারের কথা। তবে হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়াতে চায় ডেভিড ওয়ার্নারের দল। আর তাইতো আজ (বুধবার) দিল্লি ক্যাপিটালস তাদের অফিসিয়াল ফেসবুক পোস্টে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের একটি ছবি পোস্ট করে ক্যাপশানে লিখেছে, ‘প্রস্তুত বেঙ্গালুরু’।

এদিকে, সুযোগ পাওয়া ম্যাচটি রাঙাতে না পারলেও অধিনায়ক ওয়ার্নারের কাছ থেকে অনুপ্রেরণার কথাই শুনলেন কাটার মাস্টার। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে ওয়ার্নার বলছিলেন, ‘আজকে (মঙ্গলবার) আমরা হেরে গেছি তবে ছেলেরা দুর্দান্ত ছিল। দুইটি বল বাজে হয়েছিল (মুস্তাফিজের করা শেষ ওভার), সেখানেই আমরা ম্যাচটা হেরে গেলাম। আমরা দারুণভাবে ম্যাচে ফিরেছিলাম। নর্কিয়া বিশ্বমানের বোলার, আমরা যেমনটা আশা করেছিলাম তেমনই। মুস্তাফিজও তাই।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office