শিরোনাম
কুলাউড়া ইউবিসিপিএস লিমিটেডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন মালয়েশিয়ার শ্রমবাজার খুললেও কাটেনি অনিশ্চয়তা দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে এনবিআর গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক মখলিছুর রহমান নির্বাচিত রোহিঙ্গা প্রত্যাবাসন ও গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহায়তা চাইলেন স্পিকার চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা এলডিসি উত্তরণে সিদ্ধান্তের মতোই ব্যতিক্রমী কৃতিত্ব দেখাতে হবে : দেবপ্রিয় ভট্টাচার্য ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী

মো. সাহাবুদ্দিনের সুস্বাস্থ্য কামনা ভারতের রাষ্ট্রপতির

জাতীয় ডেস্ক   |   রবিবার, ২২ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ২০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মো. সাহাবুদ্দিনের সুস্বাস্থ্য কামনা ভারতের রাষ্ট্রপতির

সংগৃহীত ছবি

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সফল মেডিকেল সার্জারির জন্য শুভেচ্ছা জানিয়েছে তার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

শনিবার (২১ অক্টোবর) রাষ্ট্রপতির কাছে পাঠানো এক শোক বার্তায় তিনি এ কথা বলেন।

মুর্মু বলেন, আপনার সাম্প্রতিক মেডিকেল সার্জারির বিষয়ে আমাকে অবহিত করা হয়েছে এবং অস্ত্রোপচারের পর আপনি সুস্থ হয়ে উঠছেন জেনে আমি আনন্দিত।

তিনি বলেন, ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আগামী দিনগুলোতে আপনার অব্যাহত সুস্বাস্থ্য এবং উন্নত কর্মশক্তি কামনা করছি।

শাহাবুদ্দিনের সুস্বাস্থ্য এবং ভবিষ্যত কর্মকাণ্ডের সাফল্য কামনা করে ভারতের রাষ্ট্রপতি লিখেছেন, অনুগ্রহ করে আমার সর্বোচ্চ গুরুত্বের আশ্বাস গ্রহণ করুন’।

বুধবার (১৮ অক্টোবর) সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে কার্ডিয়াক বাইপাস সার্জারি করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। প্রখ্যাত কার্ডিয়াক সার্জন অধ্যাপক কফিডিস থিওডোরোসের তত্ত্বাবধানে অস্ত্রোপচারটি সফল হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

সূত্র : বাসস

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office