শিরোনাম
কুলাউড়া ইউবিসিপিএস লিমিটেডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন মালয়েশিয়ার শ্রমবাজার খুললেও কাটেনি অনিশ্চয়তা দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে এনবিআর গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক মখলিছুর রহমান নির্বাচিত রোহিঙ্গা প্রত্যাবাসন ও গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহায়তা চাইলেন স্পিকার চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা এলডিসি উত্তরণে সিদ্ধান্তের মতোই ব্যতিক্রমী কৃতিত্ব দেখাতে হবে : দেবপ্রিয় ভট্টাচার্য ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে ফিরলেন কোহলি; সিরিজ শেষ ঋুতুরাজের

খেলা ডেস্ক   |   শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশে ফিরলেন কোহলি; সিরিজ শেষ ঋুতুরাজের

সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে জরুরি পারিবারিক প্রয়োজনে দেশে ফিরেছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছ থেকে অনুমতি নিয়ে কোহলি দেশে ফিরলেও নির্দিষ্ট কোন কারন জানা যায়নি।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, টেস্ট সিরিজে অংশ নিতে সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় যান কোহলি। সিরিজ শুরুর আগে জরুরি পারিবারিক কারনে দেশে ফিরেছেন তিনি। আগামী ২৬ ডিসেম্বর থেকে জোহানেসবার্গে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগেই দলের সাথে যোগ দিবেন কোহলি।

প্রিটোরিয়ায় নিজেদের মধ্যে চলমান তিন দিনের প্রস্তুতি ম্যাচে না খেলতে টিম ম্যানেজমেন্ট ও বিসিসিআইর কাছে অনুমতি নিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন কোহলি।

এদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আঙুলের ইনজুরিতে পড়েন ব্যাটার ঋুতুরাজ গায়কোয়াড়। ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হতে না পারায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়েছেন তিনি। এজন্য দল থেকে ঋুতুরাজকে ছেড়ে দিয়েছে বিসিসিআই।

ঋুতুরাজের বিকল্প হিসেবে দলে সুযোগ পেতে পারেন অভিমন্যু ঈশ্বরন। বর্তমানে ভারত ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছেন তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office