শিরোনাম
চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসবেনা : এমপি শওকতুল ইসলাম এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি : ডিসি জাহিদুল ইসলাম পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

ক্রিকেটকে বিদায় বললেন রাজ্জাক-নাফিস

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ৪১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৃতীয় নির্বাচক হিসেবে এরই মধ্যে কাজ শুরু করেছেন আব্দুর রাজ্জাক। কিন্তু দেশের সফলতম এই স্পিনারের নেওয়া হয়নি আনুষ্ঠানিক অবসর। জাতীয় দলের সাবেক ওপেনার শাহরিয়ার নাফিসও তাই। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগে ডেপুটি ম্যানেজার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।

নতুন দায়িত্ব পুরোপুরি শুরুর পরে আনুষ্ঠানিকভাবে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আব্দুর রাজ্জাক ও শাহরিয়ার নাফিস। শনিবার ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে তাদের জন্য এক বিদায়ী সংবর্ধনার আয়োজন করে।

সেখানে অবসরের ঘোষণা দিয়ে রাজ্জাক বলেন, ‘ক্রিকেটের স্বাভাবিক নিয়মেই নতুন কেউ আমার জায়গা দখল করে নেবে। কারণ সবকিছুর একটা শেষ আছে। আমি আমার ছেলেবেলার দুই কোচ সারোয়ার ইমরান ও নাজমুল আবেদিন ফাহিমকে ধন্যবাদ দিতে চাই। যখন আমার বয়স ১৩ বছর তখন তাদের সাক্ষাৎ পেয়েছিলাম। এরপর আমার জীবনই বদলে যায়। কালও আমি একজন ক্রিকেটার ছিলাম। কিন্তু আজ থেকে গল্পটা ভিন্ন।’

এছাড়া বাংলাদেশের প্রথম টি-২০ অধিনায়ক শাহরিয়ার নাফিসও অবসরের কথা জানান। বাংলাদেশের হয়ে শাহরিয়ার নাফিস ২৪ টেস্ট, ৭৫ ওয়ানডে এবং একটি টি-২০ খেলেছেন। আব্দুর রাজ্জাক ১৩ টেস্ট, ১৫৪ ওয়ানডে এবং ৩৪ টি-২০ ম্যাচে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। বাংলাদেশে প্রথম শ্রেণির ক্রিকেটে একমাত্র ক্রিকেটার হিসেবে ছয়শ’ উইকেট নিয়েছেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office