শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

খেলা ডেস্ক   |   রবিবার, ০৩ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বৃষ্টির কারণে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টি-২০ ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। কোনো বিরতি না দিয়ে আজই খেলতে নামবে দুই দল। ডমিনিকায় টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে।

এদিকে আজও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। গতকালকের মতো আজও বৃষ্টিতে ভেসে যেতে পারে দ্বিতীয় টি-টোয়েন্টি। বৃষ্টির সম্ভাবনা থাকলেও দ্বিতীয় ম্যাচ নিয়ে পরিকল্পনা করছে বাংলাদেশ দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামেন মুনিম শাহরিয়ার ও এনামুল হক বিজয়। মুনিম মাত্র ২ রান করেই সাজ ঘরে ফিরেন। প্রায় ৭ বছর পর টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়া বিজয়ের ব্যাট থেকে আসে ১৬ রান। এছাড়া দলের পক্ষে সর্বোচ্চ ২৯ করেন সাকিব আল হাসান। লিটন দাস ৯, মাহমুদউল্লাহ ৮, আফিফ ০, সোহান ২৫ ও মেহেদি ১ রান করে আউট হন। এছাড়া নাসুম ৭ শরিফুল ০ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office