শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

সিপিএলে টানা দ্বিতীয় ‘গোল্ডেন ডাক’ সাকিবের

খেলা ডেস্ক   |   শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট হাতে সময়টা মোটেও ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। ব্যাট হাতে পরপর দুই ম্যাচে গোল্ডেন ডাক তথা প্রথম বলেই আউট হয়েছেন এ বিশ্বসেরা অলরাউন্ডার। তবে জয় পেয়েছে তার দল গায়ানা আমাজন ওয়ারিয়ার।

গত পরশু ২১ সেপ্টেম্বর এবারের সিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন সাকিব। বল হাতে ১ উইকেট পেলেও চার নম্বরে ব্যাট করতে নেমে আউট হয়েছেন প্রথম বলেই। কাল দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেও আউট হয়েছেন প্রথম বলে। অবশ্য বোলিং পরিসংখ্যান আগের ম্যাচের চেয়ে ভালো। ৩৩ রানে নিয়েছেন ২ উইকেট।

নিজেদের ঘরের মাঠ প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিং করতে নেমেছিল গায়ানা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় সেন্ট লুসিয়া। ১৯৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ঝড় তোলেন রহমতউল্লাহ গুরবাজ ও চন্দরপল হেমরাজ।

দুই ওপেনার মিলে ৭ ওভারে তোলেন ৮১ রান। হেমরাজ ২০ বলে করেন ২৯ রান আর গুরবাজ ২৬ বলে ৭টি চার ২টি ছয়ে করেন ৫২ রান। তিনে নেমে ৩০ বলে ২টি চার ৫টি ছয়ে ৫৯ রান করে শেই হোপ অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। শেষ দিকে ২৮ বলে ৩৬ রান করে দলের জয় নিশ্চিত করেছেন অধিনায়ক শিমরন হেটমায়ার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office