শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

যুক্তরাষ্ট্রের ক্রিকেট কমিটিতে বাংলাদেশের নওশের

খেলা ডেস্ক   |   বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বাংলাদেশ দলের সাবেক বাঁ-হাতি পেসার গোলাম মোহাম্মদ নওশের যুক্তরাষ্ট্র (ইউএসএ) ক্রিকেট কমিটির সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন। প্রিন্স নামে পরিচিত যুক্তরাষ্ট্র প্রবাসী ৫৮ বছর বয়সী সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ দলের সাবেক এই নির্বাচক নতুন দায়িত্ব পাওয়ায় উচ্ছ্বসিত।

ইউএসএ ক্রিকেট কমিটি তাকে নিয়োগ দিয়ে জানিয়েছে, ইউএসএ ক্রিকেট বোর্ড আপনাকে ইউএসএ ক্রিকেট কমিটির সদস্য হিসেবে নিয়োগ দিতে পেরে আনন্দিত। আশা করছি, বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার এবং নির্বাচক প্যানেলের সদস্য হিসেবে কাজ করার অভিজ্ঞতা দিয়ে ইউএসএ ক্রিকেটকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারবেন।

যুক্তরাষ্ট্র ক্রিকেটের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত নওশের সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘আমার ওপর বিশ্বাস রাখায় ইউএসএ ক্রিকেটকে ধন্যবাদ। নিয়োগ পাওয়ায় আমি সত্যিই খুশি। আমি আপনাদের হতাশ করবো না। এখানকার ক্রিকেটে উন্নতি আনতে এবং সর্বোচ্চ পর্যায়ে এগিয়ে নেওয়ার কাজ শুরু করতে মুখিয়ে আছি। যারা আমাকে সমর্থন দিয়ে গেছেন বিশেষ করে গত দুই বছর তাদের সকলকে ধন্যবাদ।’

বাংলাদেশ দলের হয়ে নওশেরের ১৯৮৬ সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয়। ১৯৯০ সালে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে খেলেন। ৯ ম্যাচের ক্যারিয়ারে তিনি ৫ উইকেট নিয়েছেন। এছাড়া ১২টি স্বীকৃত লিস্ট এ ম্যাচ খেলেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office