শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

নিউজিল্যান্ড সফরে গেল বাংলাদেশ দল

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

রুবেল হোসেন-তাসকিন আহমেদ

দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে মঙ্গলবার বিকালে সিঙ্গাপুর এয়ারলাইনসের ফ্লাইটে নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা হয় বাংলাদেশ ক্রিকেট দল।

নিউজিল্যান্ড সফরে তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে টাইগাররা। নিউজিল্যান্ড গিয়ে কুইন্সটাউনে পাঁচদিনের বিশেষ প্রস্তুতি ক্যাম্প করবে তামিম-মাহমুদউল্লাহরা।

এরপর ২০ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে হবে ডানেডিনে। এরপর ২৩ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডে। শেষ ওয়ানডেটি ২৬ মার্চ ওয়েলিংটনে।

ওয়ানডে সিরিজ শেষে ২৮ মার্চ হ্যামিল্টনে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে নেপিয়ারে ৩০ মার্চ। অকল্যান্ডে ১ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

এই সফরকে সামনে রেখে আগেই ২০ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, রুবেল হোসেন ও নাসুম আহমেদ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office