শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাই

পাকিস্তানকে হারিয়ে দিল বাংলাদেশের মেয়েরা

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ২১ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি : বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিজয় উল্লাস।

জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২০১ রান করে পাকিস্তান। টার্গেট তাড়া করতে নেমে ২ বল হাতে রেখেই ৩ উইকেটের অবিশ্বাস্য জয় পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল।

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৯ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান। এরপর আলিয়া রিয়াজকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে ১৩৭ রানের জুটি গড়েন নিদা দার।

পাকিস্তানের হয়ে ১১১ বলে ৮টি চার ও দুটি ছক্কায় দলীয় সর্বোচ্চ ৮৭ রান করেন নিদা দার। ৮২ বলে চার বাউন্ডারি ও ২টি ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ৬১ রান করেন আলিয়া রিয়াজ। এই দুই তারকা ব্যাটসম্যানের কল্যাণেই ৪৯ রানে ৫ উইকেট পতনের পরও ২০১/৭ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান।বাংলাদেশ দলের হয়ে রিতু মনি ও নাদিয়া আক্তার দুটি করে উইকেট নেন।

টার্গেট তাড়া করতে নেমে ১০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ফারজানা হককে সঙ্গে নিয়ে ৭০ রানের জুটি গড়েন ওপেনার শারমিন আক্তার।

এরপর মাত্র ১৮ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। ৬৭ বলে ৩১ রান করে ফেরেন শারমি। অধিনায়ক নিগার সুলতানা ফেরেন ২৬ বলে মাত্র ৪ রানে।

দলীয় ৯৮ রানে আউট হন ফারজানা হক। তার আগে ৯০ বলে দুটি চারের সাহায্যে ৪৫ রান করে ফেরেন তিনি।

এরপর রিতু মনিকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে ৬১ রানের জুটি গড়েন। তাদের এই জুটিতেই জয়ের স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ।
এরপর আবারও ব্যাটিং বিপর্যয়। মাত্র ২ রানে ৩ উইকেট হারায় বাংলাদশে। ৩৭ বলে ৫টি চারের সাহায্যে ৩৩ রান করে ফেরেন রিতু মনি।

তবে অনবদ্য ব্যাটিং করে যাওয়া রুমান আহমেদ ও নয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা সালমা খাতুন শেষ দিকে মারকাটিং ক্রিকেট খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

দলের জয়ে ৪৪ বলে ৬টি চারের সাহায্যে দলীয় সর্বোচ্চ ৫০ রান করেন রুমানা আহমেদ। মাত্র ১৩ বল খেলে ২টি চারের সাহায্যে ১৮ রানের ঝড়ো ইনিংস খেলেন সাবেক অধিনায়ক সালমা খাতুন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office