শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

যুক্তরাষ্ট্রকে ২৬৯ রানের বিশাল ব্যবধানে হারালেন বাংলাদেশের মেয়েরা

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বাংলাদেশ নারী দল ছবি: ইউএসএ ক্রিকেট টুইটার

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছিলেন বাংলাদেশের মেয়েরা। আজ যুক্তরাষ্ট্রের মেয়েদের ২৬৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার সিক্স অনেকটাই নিশ্চিত করে ফেলল বাংলাদেশ নারী দল।

আগে ব্যাট করে ৫ উইকেটে ৩২২ রান তুলেছিল বাংলাদেশ। তাড়া করতে নেমে ৩০.৩ ওভারে মাত্র ৫৩ রানেই অলআউট যুক্তরাষ্ট্র নারী দল।

যুক্তরাষ্ট্রের মেয়েদের ওয়ানডে স্ট্যাটাস নেই বলে এ ম্যাচ পাচ্ছে না ওয়ানডের স্বীকৃতি। তবে লিস্ট ‘এ’-র মর্যাদা আছে এই ম্যাচের। যুক্তরাষ্ট্রের ইনিংসে মাত্র দুজন দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেন।

অধিনায়ক সিন্ধু শ্রীহর্ষের ব্যাট থেকে এসেছে ৪৫ বলে ১৫ রানের ইনিংস। ২৭ বলে ১৬ রান করেন টারা নরিস। ১০ ওভারে ১০ রানে ২ উইকেট নেন সালমা খাতুন। ফাহিমা মাত্র ২.৩ ওভারে ৬ রানে নেন ২ উইকেট। ১১ রান খরচে রুমানাও নেন ২ উইকেট।
বাংলাদেশের ইনিংসে সেঞ্চুরি তুলে নেন ওপেনার শারমিন আক্তার।

ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত ১৪১ বলে ১৩০ রানে অপরাজিত থাকেন ডানহাতি এ ব্যাটার। শারমিনের সেঞ্চুরির দিনে ফারজানা হক করেন ৬৭ রান, মুর্শিদা খাতুন খেলেন ৪৭ রানের ইনিংস।

তিনে নামা নিগার সুলতানার ২৬ বলে ৩৩ ও সাতে নামা লতা মণ্ডলের ১০ বলে ১৭ রানের ক্যামিওতে ৫০ ওভারে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে তোলে ৩২২ রান।

যেকোনো পর্যায়ের ক্রিকেটে ৫০ ওভারের ম্যাচে এর আগে শারমিন আক্তারের সর্বোচ্চ ইনিংস ছিল অপরাজিত ৮৩ রানের। শুধু ৫০ ওভারের নয়, যেকোনো সংস্করণেই এটিই সর্বোচ্চ স্কোর ছিল তাঁর।

এমনিতে মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ইনিংসটি যৌথভাবে সালমা খাতুন ও রুমানা আহমেদের। ২০১৩ সালে ভারতের বিপক্ষে সালমা করেছিলেন অপরাজিত ৭৫ রান, রুমানা অবশ্য ৭৫ রান করে আউট হয়েছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office