শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

হেরে যাওয়া ম্যাচে সাকিবের বিশ্বরেকর্ড

খেলা ডেস্ক   |   সোমবার, ০৪ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১১২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

ডমিনিকার প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত হবার পর দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হেরেছে বাংলাদেশ। ম্যাচ হারলেও সবার থেকে আলাদা ছিলেন সাকিব। হারা ম্যাচে এদিন গড়েছেন এক বিশ্বরেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ব্যক্তি হিসেবে ২ হাজার রান ও ১০০ উইকেটের ‘ডাবল’ গড়েছেন তিনি।

টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের ক্লাবে আরো আগে থেকেই ছিলেন সাকিব। অপেক্ষা ছিল ২০০০ রানের। রোববার উইন্ডিজের বিপক্ষে ৫২ বলে ৬৮ রান অপরাজিত থাকেন সাকিব। এই ইনিংস খেলার পথেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই হাজার রানের ক্লাবে প্রবেশ করেন সাকিব। যদিও দলকে জেতাতে পারেননি সাকিব। ওয়েস্ট ইন্ডিজের ১৯৪ রান তাড়া করতে নেমে টাইগাররা হেরেছে ৩৫ রানের বিশাল ব্যবধানে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবের এই ডাবলের সবচেয়ে কাছাকাছি ছিলেন মোহাম্মদ হাফিজ। ২৫১৪ রানের সঙ্গে ৬১টি উইকেট নিয়েছিলেন পাকিস্তান ক্রিকেটের ‘প্রফেসর’। এ বছরের শুরুতেই অবসর নিয়েছেন তিনি, ফলে সাকিবকে ছোঁয়ার প্রশ্নই উঠছে না হাফিজের।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১ হাজার রান ও ৫০ উইকেটের ‘ডাবল’ আছে সাকিব ও হাফিজ ছাড়া ৫ জনের। কেভিন ও’ব্রায়েন, শহীদ আফ্রিদি, ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ নবী ও থিসারা পেরেরা। এদের মধ্যে আফ্রিদি, ব্রাভো ও পেরেরাও অবসর নিয়েছেন, ও’ব্রায়েন সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের অক্টোবরে। এখন খেলছেন শুধু নবী, এ আফগানের রান ১৬২৮, উইকেট ৭৬টি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office