শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

লিজেন্ডস লিগে গম্ভীরের দলে মাশরাফি

খেলা ডেস্ক   |   শনিবার, ০৩ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

সাবেক ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত ভারতের লিজেন্ডস লিগে দল পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজা। ড্রাফট থেকে গৌতম গম্ভীরের ইন্ডিয়া ক্যাপিটালস নিয়েছে তাকে।

লিজেন্ডস লিগে অংশ নেবে চারটি দল। ওই চার দলের ম্যাচগুলো ভারতের ভিন্ন ছয়টি শহরে অনুষ্ঠিত হবে। মাশরাফিদের প্রথম ম্যাচ হবে ১৬ সেপ্টেম্বর ইডেন্স গার্ডেনসে।

মূল আসর শুরুর আগে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। ওই ম্যাচে লড়বে ইন্ডিয়া মহারাজ ও ওয়ার্ল্ড জায়ান্টস। মাশরাফি প্রীতি ওই ম্যাচে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী সদ্য সাবেক ইয়ন মরগানের নেতৃত্বে খেলবেন ওয়ার্ল্ড জায়ান্টসের হয়ে।

গৌতম গম্ভীরের ইন্ডিয়া ক্যাপিটালস মোট ১৬ জনকে দলে ভিড়িয়েছে। তাদের মধ্যে আছেন রবি বোপারা, হ্যামিল্টন মাসাকাদজা, আসগর আফগান, মিশেল জনসনরা। আছেন জ্যাক ক্যালিস, পারভেজ মারুফ ও রস টেইলরের মতো ক্রিকেটার।

লিজেন্ডস লিগে অংশ নেবে গুজরাট লায়ন্স। দলটির নেতৃত্বে দেবেন ভারতের বিশ্বকাপ জয়ী বিরেন্দ্রর শেবাগ। মনিপাল টাইগার্সের দায়িত্ব নিয়েছেন হরভজন সিং। অন্য দল বিলওয়ারা কিংস। যার নেতৃত্ব দেবেন সাবেক ভারতীয় বাঁ-হাতি পেসার ইরফান পাঠান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office